হোম > বিশ্ব

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আমার দেশ অনলাইন

তেহরানের ইউরেনিয়ামের মজুত এবং হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অচলাবস্থা বজায় থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি নিয়ে বিনিয়োগকারীদের অনিশ্চিয়তা কাটেনি। এমন পরিস্থিতিতে শুক্রবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩ শতাংশ বা ২ দশমিক ৩৮ ডলার বেড়ে ১০৪ দশমিক ৯৬ ডলারে পৌঁছায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৭৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে দাঁড়ায়।

এর আগে বৃহস্পতিবার দুই ধরনের তেলের দামই প্রায় ২ শতাংশ কমেছিল, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

সূত্র: আর জাজিরা

আরএ

দিল্লিতে পশু কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ

ভারতের উত্তর প্রদেশে তীব্র দাবদাহ, ১০ জেলায় রেড অ্যালার্ট

যেভাবে গড়ে উঠেছে চীন-পাকিস্তানের ৭৫ বছরের ভ্রাতৃত্ব

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু

পদ হারালেন তুরস্কের বিরোধীদলীয় নেতা, স্বস্তিতে এরদোয়ান

ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অর্ধেক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর শেষ

গবেষণা কেন্দ্রে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলল ইরান

ইরানে ধ্বংসস্তূপ থেকে ৭ হাজার ২০০ জনকে জীবিত উদ্ধার

ট্রাম্পের হুমকি সত্ত্বেও হরমুজে টোল আরোপে অটল ইরান ও ওমান

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে মার্কিন বাহিনী