জার্মান পররাষ্ট্রমন্ত্রী
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুলকে উদ্ধৃত করে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভাডেফুল বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পাকিস্তানে আলোচনায় বসার পরিকল্পনা করছেন।
ডয়েচলান্ডফুঙ্ক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
উভয় দেশের মধ্যে ‘পরোক্ষ যোগাযোগ’ হয়েছে এবং ‘সরাসরি বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে’, জানিয়ে তিনি বলেন, তার বিশ্বাস বৈঠকটি ‘খুব শিগগিরিই পাকিস্তানে’ অনুষ্ঠিত হবে।