হোম > বিশ্ব

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এ হামলায় আরো শতাধিক মানুষ আহত হয়েছেন। এ হামলাকে সবচেয়ে মারাত্মক বলে মনে করা হচ্ছে।

ইয়েমেনের হোদেইদাহ স্বাস্থ্য দপ্তরের বরাত দিয়ে আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর এ হামলার লক্ষ্য হুথি জঙ্গি গোষ্ঠীর জ্বালানি সরবরাহ বন্ধ করা। এ হামলায় ৩৮ জন নিহত ও ১০২ জন আহত হয়েছেন। তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে পেন্টাগনের তরফে কোনো কিছু জানানো হয়নি।

হুথিদের বিরুদ্ধে গত মাসে বড় আকারের হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, লোহিত সাগরের জাহাজে হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা থামবে না।

সূত্র: রয়টার্স

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন