হোম > বিশ্ব

ইসলাম বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম

আন্তর্জাতিক ডেস্ক

ইসলাম হচ্ছে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম। মুসলমানদের সংখ্যা বৃদ্ধি অন্যান্য সব ধর্মের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি। পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে এই ১০ বছরে মুসলমান জনসংখ্যা ৩৪৭ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে।

এতে বলা হয়, খ্রিস্টধর্ম দ্বিতীয় দ্রুততম বর্ধনশীল ধর্ম, তৃতীয় অবস্থানে রয়েছে কোনো ধর্মীয় সম্পৃক্ততা নেই এমন মানুষ। বিশ্ব জনসংখ্যায় হিন্দুদের অবস্থান চতুর্থ।

প্রতিবেদনটিতে মূলত সাতটি বিভাগের উপর দৃষ্টি নিবদ্ধ দেয়া হয়েছে। মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের মানুষ এবং যাদের কোনো ধর্মীয় সম্পৃক্ততা নেই।

গবেষণায় দাবি করা হয়েছে, ২০২০ সালে মুসলমান জনসংখ্যায় শিশুদের অনুপাত সবচেয়ে বেশি ছিল। বিশ্বব্যাপী মুসলান জনসংখ্যার ৩৩ শতাংশ ১৫ বছরের কম বয়সী। মুসলিমদের সন্তানের সংখ্যা অন্য সব বড় ধর্মের অনুসারীদের তুলনায় বেশি।

গবেষণায় ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বের ধর্মীয় অনুপাতে কী পরিবর্তন এসেছে, তা বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দাবি করা হয়, খ্রিষ্টধর্ম এখনো বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। বিশ্বের মোট প্রায় ২৩০ কোটি মানুষ এ ধর্মের অনুসারী। তবে ইসলাম ও খ্রিষ্টধর্মের মধ্যে ব্যবধান দিন দিন কমছে।

আরএ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার

বিপদ সংকেত পাঠানো ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিককেকে আশ্রয় দিল ভারত

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে তাৎক্ষণিক হামলার পরিকল্পনা নেই, তবে স্থল অভিযান হলে যোগ দেবে কুর্দি বিদ্রোহীরা

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্য থেকে আরো সেনা প্রত্যাহার জার্মানির

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় অসন্তুষ্ট অধিকাংশ আমেরিকান

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প

রাশিয়া–ইউক্রেনের মধ্যে নতুন দফায় ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

‘শান্তির প্রেসিডেন্ট’ ট্রাম্প যেসব দেশে সামরিক হামলার নির্দেশ দিয়েছেন