হোম > বিশ্ব

এবার ইসরাইলে রকেট হামলা চালিয়েছে ইরান

ডেস্ক রিপোর্ট

ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ভোরে কয়েকটি ধাপে হামলা চালায় ইসরাইল। এর জবাবে এবার ইসরাইলে রকেট হামলা চালিয়েছে ইরান। তেল আবিব ও জেরুজালেমে এ হামলা চালানো হয়। ফলশ্রুতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী তদসংলগ্ন এলাকায় সাইরেন বাজাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, তেল আবিব ও জেরুজালেমে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরের কাছে বিস্ফোরণ হয়েছে। হায়ুম জানিয়েছে, দেশটির ৭টি জায়গায় রকেট আঘাত হেনেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে। পাশাপাশি সর্বসাধারণকে নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বলেছে, সর্বোচ্চ নেতা আলী খামেনির নির্দেশে তারা ইসরাইলের মিলিটারি ও আকাশ প্রতিরক্ষা ক্যাম্পগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর আগে শুক্রবার ভোরে তেহরানে কয়েকটি ধাপে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ কমপক্ষে ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসা কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন