হোম > বিশ্ব

হরমুজ প্রণালি বন্ধের প্রস্তুতি নিয়েছিল ইরান

আতিকুর রহমান নগরী

ইরানের পতাকা।

গত ১৩ জুন ইসরাইলের হামলার পর হরমুজ প্রণালি বন্ধ ও সেখানে মাইন বসানের প্রস্তুতি নিয়েছিলো ইরান। বুধবার মার্কিন দুই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার পর জাহাজে মাইন ভর্তি করা শুরু করেছিল ইরানের সামরিক বাহিনী।

মাইনগুলো হরমুজ প্রণালিতে মোতায়েন করা না করলেও এমন প্রস্তুতি ইঙ্গিত দেয়—বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হরমুজ প্রণালি বন্ধ করার কথা ভেবেছিল দেশটি। এটি বাস্তবায়ন হলে বৈশ্বিক বাণিজ্যে মারাত্মকভাবে প্রভাব ফেলতো। কারণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস রপ্তানির প্রায় এক পঞ্চমাংশ সরবরাহ করা হয়। শুধু তাই নয়, এই প্রণালিটি বন্ধ হলে সারা বিশ্বে জ্বালানি দাম বৃদ্ধি পেতো।

প্রতিবেদনে আরো বলা হয় হয়েছে—এই মাইনগুলো পরবর্তীতে জাহাজ থেকে সরানো হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ইরান জাহাজে মাইন ভর্তি করেছে, এমন খবর যুক্তরাষ্ট্র কীভাবে নিশ্চিত হয়েছে, সে বিষয়ে সূত্রগুলো নিদিষ্ট করে কিছু জানায়নি।

দুই মার্কিন কর্মকর্তার মতে, মাইন তোলার বিষয়টি সম্ভবত ইরানের একটি কৌশল ছিল।

তাদের মতে—ইরান যুক্তরাষ্ট্রকে বোঝাতে চেয়েছিল, হরমুজ প্রণালি বন্ধ করার বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার