হোম > বিশ্ব

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৫১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার। এ হামলায় আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৩৪৩ জন ফিলিস্তিনি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে আরো ২৩ জন নিহত ও আহত হয়েছেন অর্ধশতাধিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনের পর থেকে কমপক্ষে ৫১ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৬ হাজার ৩৪৩ জন আহত হয়েছেন।

হামাসের সামরিক শাখা জানিয়েছে, মার্কিন-ইসরাইলি সৈনিক এডান আলেকজান্ডারের পাহারায় থাকা গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত ওই বন্দিকে যেখানে রাখা হয়েছিল সেখানে ইসরাইল ‘সরাসরি বোমাবর্ষণ’ শুরু করার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। গাজায় ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার লোক মৃত বলেও ধারণা করছে তারা।

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার