হোম > বিশ্ব

পাকিস্তানের উত্তর-পশ্চিমে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত

আতিকুর রহমান নগরী

পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি (এফসি) সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার পর সেনা সদস্যরা স্নিফার কুকুর নিয়ে সেখানে পৌঁছাচ্ছেন। (এপি ছবি)

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তিনজন কর্মকর্তার বরাতে মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হামলাটি সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে কুর্রাম জেলায় সংঘটিত হয়। এই অঞ্চল আগে উপজাতীয় অঞ্চল হিসেবে পরিচিত ছিল এবং আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত।

বর্তমানে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

এসআর

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির সামরিক বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট