হোম > বিশ্ব

ইসরাইলি হামলায় আরো অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: আল জাজিরা

গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরো অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি এই আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছেছে। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দেইর আল-বালাহের ৫টি এলাকার বাসিন্দাদের তাদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এরপর গাজার মধ্যাঞ্চলে নতুন করে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরাইল। আর এই হামলার ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। ইসরাইলি বোমাবর্ষণের একদিন পর নতুন করে গাজায় এই হামলায় রোববার ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত সপ্তাহান্তে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা চলাকালীন গাজার ওপর আক্রমণ আরো বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার