হোম > বিশ্ব

‘ইরান পাল্টা জবাব কীভাবে দেবে, বলা কঠিন’

আতিকুর রহমান নগরী

মার্ক সি. শুয়ার্টজ

ইসরাইল ও ফিলিস্তিনবিষয়ক সাবেক মার্কিন নিরাপত্তা সমন্বয়কারী মার্ক সি. শুয়ার্টজ বলেছেন, ইরান কোনো না কোনোভাবে পাল্টা জবাব দেবে। সেটা কীভাবে দেবে, বলা কঠিন। লেফটেন্যান্ট জেনারেল শুয়ার্টজের মূল উদ্বেগ হচ্ছে, ইরাকে, জর্ডানে এবং সিরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীকে নিয়ে। বাহরাইন বা কুয়েতের তুলনায় সেগুলো বেশি ঝুঁকিপূর্ণ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

তিনি বলেন, পুরো অঞ্চলে ইরানের অনেক প্রক্সি বাহিনী আছে, যারা তাদের হয়ে কাজ করতে পারে। এর মধ্যে— কাতাইব হেজবুল্লাহ, ইরান-সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া গোষ্ঠী। এরপর ইয়েমেনের হুথিরাও আছে।

২০০৯ সালে যুক্তরাষ্ট্র কাতাইব হেজবুল্লাহ, যারা হেজবোল্লাহ ব্রিগেড নামেও পরিচিত তাদেরকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

শুয়ার্টজ আরো বলেন, ইরানে ইসরাইল বা যুক্তরাষ্ট্রের জন্য সামরিক টার্গেট ‘কোনোভাবেই কম নয়’। যদি তাদের বাহিনীর ওপর হামলা হয়, তাহলে তারাও জবাব দিতে পারে। তবে, সবচেয়ে ভালো হবে যদি আমরা সবাইকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারি।

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান