হোম > বিশ্ব

ইরানের শক্তিশালী পারমাণবিক স্থাপনা ফোর্দো ধ্বংস করা হয়েছে: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২২ জুন) কাতারি সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে দাবি করা হয়েছে, ইরানের শক্তিশালী ও সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনাটি ‘এখন আর নেই’ বা ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে।

এই পোস্টটি একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। এটি কোনো সরকারি বা সামরিক সূত্র নয়।

ট্রাম্প অতীতে বহুবার এমন যাচাই না করা সূত্র থেকে তথ্য শেয়ার করেছেন। তবে এবারের বিষয়টি স্পর্শকাতর, কারণ এটি আন্তর্জাতিক নিরাপত্তা এবং যুদ্ধ পরিস্থিতির সঙ্গে জড়িত।

এর আগে ট্রাম্প নিজেই দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে—ফোর্দো, নাতাঞ্জ ও এসফাহান। হামলাকালে ফোর্দোতে শক্তিশালী নিক্ষেপ করা হয়েছে। তবে ইরান এখনো এই হামলা সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার