হোম > বিশ্ব

ইরান-ইসরাইল যুদ্ধে ভারতের নীরবতা ‘নৈতিক ও ঐতিহ্যের’ বিচ্যুতি: সোনিয়া গান্ধী

আতিকুর রহমান নগরী

ইরানি ভূখণ্ডে ইসরাইলের সামরিক হামলাকে ‘অবৈধ এবং সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে নিন্দা করেছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী। দ্য হিন্দুতে প্রকাশিত এক উপ-সম্পাদকীয়তে তিনি এ মন্তব্য করেন।

কংগ্রেস নেত্রী লিখেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান শত্রুতায় ভারতের নীরবতা কেবল কূটনৈতিক ত্রুটিই নয়; বরং ভারতের ‘নৈতিক ও কৌশলগত ঐতিহ্য’ থেকে বিচ্যুতি।

সোনিয়া গান্ধী তার লেখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র নিন্দা করেন। পাশাপাশি ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান না নিয়ে নরেন্দ্র মোদি সরকারের নীরবতায় উষ্মা প্রকাশ করেন।

তিনি লেখেন, ইরান ভারতের দীর্ঘদিনের বন্ধু এবং গভীর সভ্যতার বন্ধনে আবদ্ধ। জম্মু ও কাশ্মীরসহ গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের অবিচল সমর্থনের ইতিহাস রয়েছে। ১৯৯৪ সালে ইরান কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার কমিশনে ভারতের সমালোচনামূলক একটি প্রস্তাব আটকাতে সাহায্য করেছিল। প্রকৃতপক্ষে ইরানের সাম্রাজ্যবাদী রাষ্ট্র ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের দিকে ঝুঁকেছিল। তার তুলনায় ভারতের সঙ্গে অনেক বেশি সহযোগিতাপূর্ণ আছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

গান্ধী তার বক্তব্য শেষ করেন ভারত সরকারের প্রতি এই অঞ্চলে তার কূটনৈতিক ভূমিকা পুনঃপ্রতিষ্ঠার আবেদনের মাধ্যমে।

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার