হোম > বিশ্ব

যুদ্ধের পর প্রথমবারের মতো জনসমক্ষে খামেনি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ইসরাইলের সাথে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম প্রকাশ্যে তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, শিয়া মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ তারিখ ইমাম হুসেনের শাহাদাত বার্ষিকী উদযাপনের সময় মসজিদে অনুরাগীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং অনুপ্রাণিত করছেন এই বৃদ্ধ নেতা। কালো পোশাক পরা ৮৬ বছর বয়সী খামেনিকে মঞ্চে দেখা যায়।

১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা খামেনি গত সপ্তাহে একটি পূর্ব-রেকর্ড করা ভিডিওতে বক্তব্য রাখেন।

১৩ জুন ইসরাইল আকস্মিক বিমান হামলার মাধ্যমে সংঘাত শুরু করার আগে থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার শেষ প্রকাশ্য উপস্থিতি ছিল এরও দুই দিন আগে, যখন তিনি সংসদ সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন।

ইসরাইলের বোমা হামলা ইরানের সঙ্গে কয়েক দশক ধরে চলমান ছায়া যুদ্ধের পর পরিচালিত হয়েছিল এবং এর লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্র তৈরি থেকে দেশটিকে বিরত রাখা।

ইরান চুক্তিতে সংশোধনী চাইছেন ট্রাম্প

একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী

হরমুজে চলাচলের নির্দেশনা না মানলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের

হামলার চেয়ে চুক্তিতে আগ্রহী ট্রাম্প

ইরান যুদ্ধে আমেরিকার জড়ানো উচিত হয়নি: ট্রাম্প

ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় যুদ্ধবিরতি চুক্তি

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম নিক্ষেপ, মারধর

ভবিষ্যৎ পরিকল্পনা জানা গেল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র

হিন্দুপাড়ায় মুসলিম থাকবে কেন? বৃদ্ধ দম্পতির বাড়িতে চড়াও বিজেপির ‘ধর্মরক্ষক’রা

হরমুজে স্থায়ী ফি প্রত্যাখ্যান কাতারের, সাময়িক চার্জে আলোচনার ইঙ্গিত