হোম > বিশ্ব

ভারতে বন্ধ রয়টার্সের এক্স অ্যাকাউন্ট, কারণ কী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভারতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্ট বন্ধ দেখাচ্ছে। রয়টার্সের এক্স অ্যাকাউন্ট ভারতে ‘আইনি দাবির প্রেক্ষিতে’ স্থগিত করা হয়েছে বলে এক্সে একটি নোটিশে জানানো হয়েছে। এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার বলেছে, তারা এমন কোনো আইনি নির্দেশনা দেয়নি। সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে সরকারের একজন মুখপাত্র বলেন, রয়টার্সকে ব্লক করার জন্য ভারতের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই এবং আমরা এক্স প্ল্যাটফর্মের সঙ্গে একযোগে সমস্যাটির সমাধানে কাজ করছি।

তবে সূত্র জানায়, মে মাসে চালানো ‘অপারেশন সিন্দুর’-এর সময় রয়টার্সসহ কয়েকশ অ্যাকাউন্ট ব্লক করার দাবি জানানো হয়েছিল।

সরকারি এক সূত্র জানায়, ৭ মে ‘অপারেশন সিন্দুর’-এর সময় একটি আদেশ জারি করা হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। এখন এক্স সেই আদেশ কার্যকর করেছে, যা তাদের একটি ভুল। সরকার ইতোমধ্যে বিষয়টি দ্রুত সমাধানের জন্য এক্স-এর সঙ্গে যোগাযোগ করেছে।

রয়টার্সের কাছে মন্তব্য জানতে চেয়ে পাঠানো একটি ইমেইলের উত্তর পাওয়া যায়নি।

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী