হোম > বিশ্ব

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা কঠিন

আইএইএ এর সাবেক পরমাণু পরিদর্শক

আতিকুর রহমান নগরী

জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দো ধ্বংস করা কঠিন। এই স্থাপনাটি মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে অবস্থিত। বুধবার সংবাদমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস এক প্রতিবেদনে একথা জানায়।

বিবিসি রেডিও ফাইভের সাথে আলাপকালে তিনি জানান, ইরাকে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে।

অলব্রাইট ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর সাইন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা।

তার মতে, ‘এখন যেখানে ইসরাইল হামলা করছে, আমি বিশ্বাস করি ইসরাইল ওই স্থাপনা দীর্ঘসময়ের জন্য বন্ধ করাতে পারে। আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে।’

অ্যালব্রাইট ইরানের পারমাণবিক স্থাপনা ফর্দোকে অন্যতম প্রধান শক্তিশালী পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে একটি। তিনি বলেন, এটি একমাত্র স্থাপনা নয় এবং তাই এটিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়।

ফর্দো প্রাথমিকভাবে ২০০০-এর দশকের গোড়ার দিকে ইরানের ক্র্যাশ পারমাণবিক অস্ত্র কর্মসূচির সময় তৈরি করা হয়েছিল।

ইরান ফর্দো পারমাণবিক স্থাপনা তৈরি করেছে দেশটি পরমাণু কর্মসূচির অংশ হিসেবে।

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার