হোম > বিশ্ব

খামেনিকে হত্যায় রাজি হননি ট্রাম্প

এনডিটিভি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরাইল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটোর কারণে সেই পরিকল্পনাটি ভেস্তে গেছে। রোববার মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে ওই দুই কর্মকর্তা জানান, ইরানিরা কি এখন পর্যন্ত কোনো মার্কিন নাগরিককে হত্যা করেছে? না। যতক্ষণ না তারা তা করছে, ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পেছনে লাগার কথা ভাবছিও না।

তারা জানিয়েছেন, ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে ইসরায়েল যখন দেশটির ওপর বড় ধরনের হামলা চালায়, তারপর থেকে শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তারা বলেছেন, ইসরাইলিরা শীর্ষ ইরানি নেতাকে হত্যার সুযোগ পেয়েছিল, কিন্তু ট্রাম্প তাদের সেই পরিকল্পনা থেকে বিরত থাকতে বলেছেন।

এ ব্যাপারে ফক্স নিউজ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। নেতানিয়াহু বলেন, আমি এর মধ্যে যাচ্ছি না।

ভেনেজুয়েলায় নতুন নির্বাচনের দাবি বিরোধীদলীয় নেতার

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর ফ্রান্সে সহিংসতা, গ্রেপ্তার চার শতাধিক

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি আটক

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

যুক্তরাষ্ট্রের আকাশে উল্কাপিণ্ড বিস্ফোরণ, শক্তি ৩০০ টন টিএনটির সমান

ইরানের কাছে কঠোর শর্তে নতুন প্রস্তাব পাঠালেন ট্রাম্প

ইরান যুদ্ধের আসল বিজয়ী এরদোয়ান

দক্ষিণ লেবাননে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইল

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সিরীয় শরণার্থী নিহত

ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম দ্রুতগামী নৌযান উন্মোচন করল ইরান