হোম > বিশ্ব

ইসরাইলে আবারও ইরানের হামলা, মাটির নিচে আশ্রয় নিলেন নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট

ইসরাইলে ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেও ক্ষান্ত হয়নি ইরান। নতুন করে আবারও হামলা চালিয়েছে দেশটি। এ হামলা শুরুর সঙ্গেসঙ্গে মাটির নিচে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে রয়েছেন ইসরাইলের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরা।

শনিবার ভোরে এক প্রতিবেদনে ইসরাইলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ওই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর সঙ্গেসঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে চলে যান। তিনি সেখানে বসে সামগ্রিক পরিস্থিতি আলোচনা করছেন।

এদিকে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরাইলে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরান। এ হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩-এ।

এর আগে শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে কয়েকটি ধাপে হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের তেল আবিব ও জেরুজালেমের সামরিক স্থাপনা এবং বিমান ঘাঁটিতে রকেট হামলা চালায় ইরান।

ইরানের দাবি, ইসরাইলি দুই যুদ্ধবিমান আকাশসীমায় ভূপাতিত করে বিমানের এক নারী পাইলটকে আটক করেছে তারা। এছাড়া ইসরাইলের পাল্টা হামলায় প্রাথমিকভাবে ১০০ ড্রোন ছুড়েছে ইরান।

ইসরাইলের জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের এক মুখপাত্র জানিয়েছেন, এই মুহূর্ত পর্যন্ত তেল আবিব এলাকায় হামলার তথ্য পাওয়া ৭টি স্থানে আমাদের দল পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, রাতে আরও হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি ইসরায়েলি সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করেন।

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন