হোম > বিশ্ব

নরেন্দ্র মোদির ব্যঙ্গ কার্টুন এঁকে জেলে গেলেন যুবক

বিশেষ প্রতিনিধি, কলকাতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যঙ্গ কার্টুন এঁকে জেলে গিয়েছেন মধ্যপ্রদেশের কার্টুনিস্ট হেমন্ত মালবিয়। ভারতের একটি আদালত তাকে জামিন দিতে অস্বীকৃতি জানিয়ে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সম্প্রতি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কার্টুনটি ছিল এরকম : একজন লোক আর এস এসের পোশাক কোমরে বেল্ট লাগানো খাকি প্যান্ট, সাদা জামা পরে দাঁড়িয়ে প্যান্টটা একটু নামিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মোদি চেয়ারে বসে ইঞ্জেকশন দিচ্ছেন।প্রধানমন্ত্রীর গলায় ঝোলানো স্টেথোস্কোপ। নিচে লেখা ছিল, আধুনিক শিব! স্রেফ এই কার্টুন ফেসবুকে পোস্ট করার দায়ে মধ্যপ্রদেশের নামকরা কার্টুনিস্ট হেমন্ত মালবিয়কে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিয়েছে।

পুলিশ বলেছে, কার্টুনে প্রধানমন্ত্রী এবং আর এস এসের অপমান করা হয়েছে। মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি সুবোধ অভয়ঙ্কর বলেছেন, সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে বলে তার অপব্যবহার করলে ফল ভুগতে হবে। মালবিয়া তাই করেছেন।

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী