হোম > বিশ্ব

টেক্সাসের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ২৫ শিশু নিখোঁজ রয়েছে। ‍শিশুদের অধিকাংশ স্থানীয় একটি খ্রিস্টান সামার ক্যাম্পে অবস্থান করছিল।

টেক্সাসের কের কাউন্টি অঞ্চলে, নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬-২৯ ফুট পর্যন্ত বেড়ে যায়। টানা ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।

টেক্সাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চলে একদিনে প্রায় ৩৮১ মিলিমিটার (১৫ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।

জানা গেছে, নিখোঁজদের মধ্যে অধিকাংশই ছিল কিশোরী মেয়ে, যারা একটি ধর্মীয় ক্যাম্পে গ্রীষ্মকালীন শিক্ষাক্রমে অংশ নিচ্ছিল। হঠাৎ করে বন্যা হানা দিলে তারা আশ্রয় নেওয়ার সময় পায়নি। বন্যার পানিতে অনেক তাঁবু ও কাঠের ঘর ভেসে যায়।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যব্যাপী জরুরি অবস্থা জারি করেছেন এবং সব রকমের উদ্ধার বাহিনীকে সক্রিয়ভাবে কাজে নামিয়েছেন। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে হেলিকপ্টার, ড্রোন, নৌকা ও জরুরি পরিষেবা কর্মীরা। এখন পর্যন্ত ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী