হোম > বিশ্ব

ইসরাইলের হামলায় ইরানের দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ইরানের রাজধানী তেহরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার ভোরে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের আশপাশের সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এই হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিসহ দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

এর মধ্যে পরমাণু বিজ্ঞানীদের নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তাদের মধ্যে একজন হলেন— ফেরেয়দুন আব্বাসি, যিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা, এইওআই-এর সাবেক প্রধান। এইওআই ইরানের পারমাণবিক স্থাপনার দায়িত্বে রয়েছে। আব্বাসিকে ২০১০ সালে একবার হত্যার চেষ্টা করা হয়েছিল, তবে সে সময় তিনি বেঁচে যান।

নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদী তেহরানচি, যিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি।

সূত্র: বিবিসি

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন