হোম > বিশ্ব

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে যা জানালো হামাস

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। শুক্রবার নিজেদের দাপ্তরিক ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে তারা।

ওয়েবসাইটে হামাস বলেছে, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন থামাতে সর্বশেষ যে প্রস্তাবটি মধ্যস্থতাকারীরা দিয়েছেন—সেটি নিয়ে নিজেদের মধ্যে এবং নিজেদের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছি আমরা।

হামাস বলছে, আমাদের ভাতৃপ্রতিম মধ্যস্থতাকারীদের ইতোমধ্যে আমরা জানিয়েছি যে আমরা প্রস্তাবটিকে খুবই ইতিবাচক বলে মনে করছি। নতুন এই প্রস্তাবের ফ্রেমওয়ার্কের আওতায় আলোচনাপর্ব শুরু করতে হামাস পুরোপুরি প্রস্তুত।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ১৩৮ জন এবং আহত হয়েছেন আরও ৬২৫ জন। এনিয়ে গত ২১ মাসে মোট নিহতের সংখ্যা ৫৭ হাজার ২৬৮ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জনে পৌঁছেছে।

গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবে বলা হয়েছে, গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি হবে। বিরতির এই সময়ে সেখানে অভিযান বন্ধ রাখবে ইসরাইলি বাহিনী এবং গাজায় বন্দি ইসরাইলি জিম্মিদের মধ্যে এখনও যারা জীবিত আছেন— তাদের সবাইকে এই সময়সীমা শেষ হওয়ার আগেই মুক্তি দিতে হবে। পাশাপাশি যুদ্ধবিরতির ৬০ দিনে গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বৃদ্ধি করা হবে এবং গুরুতর অপরাধী নন কিন্তু ইসরাইলি কারাগারে বন্দি আছেন— এমন সব ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরাইল। সূত্র: রয়টার্স

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী