হোম > বিশ্ব

তেলআবিবে ইরানের ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আতিকুর রহমান নগরী

ইসরাইলের তেলআবিবসহ বিভিন্ন স্থানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। বৃহস্পতিবার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, তেল আবিব, রামাতগান ও জেরুজালেমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি হামলায় একটি হাসপাতাল ও তেল আবিবে স্টক এক্সচেঞ্জ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেইসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার কারণে দেশজুড়ে সতর্কতা সাইরেন বেজে উঠেছে এবং মানুষ নিরাপদ আশ্রয়ে গিয়ে লুকিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হোলন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে অন্তত ১৬ জন। এদেরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া, বিয়ারশেবায় সোরোকা হাসপাতাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। এই হাসপাতালটিতে গাজা যুদ্ধে আহত সেনাদের চিকিৎসা দেওয়া হতো।

সেইসাথে রামাতগানে হামলায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

এরআগে, বুধবার ইসরাইলি হামলা আরো জোরদার করা হবে বলে জানিয়েছিল ইরান। দেশটির সর্বোচ্চ দর্শীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরান কখনও আত্মসমর্পণ করবে না।

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার