হোম > বিশ্ব

‘আপনি যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করব আমরা’, ট্রাম্পকে ইরান

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি দিয়েছে।

সোমবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেছে এবং ইরানের ‘পবিত্র মাটিতে’ আঘাত করেছে।

তিনি জানান, এর ফলে যুক্তরাষ্ট্রকে ‘ভয়াবহ, অনুশোচনা করার মতো, অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে, যা হবে ‘শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান’-এর মাধ্যমে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে জোলফাঘারি বলেন, ‘ট্রাম্প, জুয়ারি! আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করবো আমরা!’

যুক্তরাষ্ট্রের হামলার প্রতি আবারো সমর্থন দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় তার দেশ পুরোপুরি পাশে আছে, এবং তিনি সব পক্ষকে আবারো আলোচনা টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কোনো উত্তেজনা বা পূর্ণাঙ্গ যুদ্ধ চাই না, এসময় তার পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

‘আমরা সবসময় আলোচনা এবং কূটনীতির পক্ষে আছি, বলেন আলবানিজ, এবং তিনি ইরানকে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ‘এমন কোনো পদক্ষেপ না নেয়, যা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে’।

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার