হোম > বিশ্ব

ইরাকে নিহত তুরস্কের ১২ সেনা

আতিকুর রহমান নগরী

ইরাকের উত্তরাঞ্চলের একটি গুহায় তল্লাশি অভিযান চালানোর সময় তুরস্কের কমপক্ষে ১২ সেনা নিহত হয়েছেন। সোমবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দি যোদ্ধাদের সঙ্গে সংঘাত অবসানের লক্ষ্যে তুরস্কের আলোচনার মাঝে ইরাকে অভিযানে নিয়োজিত ওই তুর্কি সৈন্যরা নিহত হয়েছেন।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর ইরাকে তল্লাশি অভিযানের সময় কমপক্ষে ১৯ জন সেনা গ্যাসের সংস্পর্শে এসেছিলেন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার পর্যন্ত ১২ জন সেনা মারা গেছেন।

সম্প্রতি সশস্ত্র গোষ্ঠী পিকেকের যোদ্ধারা দীর্ঘদিনের সশস্ত্র লড়াই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকায় রয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। ১৯৮৪ সাল থেকে কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে এই গোষ্ঠীটি। কুর্দিরা তুরস্কের ৮ কোটি ৫০ লাখ জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী