হোম > বিশ্ব

ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনীয় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানটিতে থাকা পাইলটও নিহত হন।

রোববার ইউক্রেনীয় বিমানবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘পাইলট তার কাছে থাকা সব অস্ত্র ব্যবহার করে সাতটি লক্ষ্যবস্তু ধ্বংস করেন। শেষেরটি ধ্বংস করতে গিয়ে তার বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং তা উচ্চতা হারায়।’

এতে বলা হয়, পাইলট বিমানটি রক্ষার জন্য যথাসাধ্য সবকিছু করেছেন। তবে বিমান থেকে বের হওয়ার যথেষ্ট সময় পাননি তিনি।

সামরিক বাহিনী জানায়, শনিবার দিবাগত রাতে ইউক্রেন ভূখণ্ড লক্ষ করে ৪৭৭টি ড্রোন ও ৬০টি মিসাইল ছোড়ে রাশিয়া। এর মধ্যে ২১১টি ড্রোন ও ৩৮টি মিসাইল ধ্বংস করা হয়।

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার