হোম > বিশ্ব

ফ্রান্সে পার্ক, সৈকত, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ধূমপান নিষিদ্ধ

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ফ্রান্সে সমুদ্রসৈকত, পার্ক, যাত্রীছাউনিসহ জনসাধারণের জন্য উন্মুক্ত বিভিন্ন স্থানে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রোববার জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, ধুমপান নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করেছে দেশটির সরকার। এখন থেকে এসব স্থানে ধূমপান করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে শিশুদের রক্ষা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। লাইব্রেরি, সুইমিং পুল এবং স্কুলের বাইরেও ধূমপান করা যাবে না। তবে নিষেধাজ্ঞায় ইলেক্ট্রনিং সিগারেটের কথা উল্লেখ করা হয়নি। আজ রোববার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী ক্যাথেরিন ভাউট্রিন মে মাসে বলেছিলেন, ‘যেখানে শিশু আছে সেখান থেকে তামাক অবশ্যই বিলুপ্ত করতে হবে।’ শিশুদের বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার অধিকারের ওপর জোর দিয়েছেন তিনি।

তবে পানশালা ও রেস্তোরাঁর বাইরে বসার জায়গায় এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ফ্রান্সে প্রতি বছর প্রায় ৭৫ হাজার মানুষ তামাকজনিত জটিলতায় মারা যায় বলে ধারণা করা হয়।

সাম্প্রতিক এক জরিপ অনুসারে, ১০ জন ফরাসি মানুষের মধ্যে ছয়জন জনসাধারণের জন্য উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ করার পক্ষে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভবিষ্যতে এসব এলাকার জন্য ধূমপানের ন্যূনতম দূরত্ব নির্ধারণ করা হবে এবং স্থান চিহ্নিত করতে যে চিহ্ন ব্যবহার হবে, তাও জানানো হবে।

আরএ

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার