হোম > বিশ্ব

পাঁচবার জায়গা বদল করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন দূত

আতিকুর রহমান নগরী

পাঁচবার জায়গা বদল করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি। ইরানের হামলা থেকে নিরাপদ থাকতে সুরক্ষিত আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে। সিএনএন এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলে অবস্থানরত হাকাবি একথা জানান। তিনি বলেন, ‘ইসরাইলে এক কঠিন রাত কাটল।’

প্রতি শনিবার ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিনটিকে শাব্বাত নামে ডাকা হয়ে থাকে। হাকাবি বলেন, ‘শাব্বাত সাধারণত শান্তিপূর্ণভাবে কাটে, কিন্তু এবার সম্ভবত তা হবে না ’

এর আগে, ইরানে ইসরাইলের হামলার দুই দিন আগে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগের অনাবশ্যক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করে। যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন তাদের সরিয়ে নেওয়া হয়।

ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে গতকাল শুক্রবার ভোরে বড় আকারে বিমান হামলা চালায় ইসরাইল। এরপর থেকে ইসরাইলে পাল্টা হামলা চালাচ্ছে ইরান।

আরএ

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে, ট্রাম্পের হুমকি

লেবাননে ইসরাইলি হামলায় নিহত প্রায় ৩ হাজার

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় স্বামী-স্ত্রী নিহত

ইসরাইলি হামলায় সামরিক নেতা নিহতের খবর স্বীকার করল হামাস

বিশ্বে প্রভাবশালী হচ্ছে পাকিস্তান, গুরুত্ব কমেছে ভারতের: সাবেক র প্রধান

ইরানের নতুন অস্ত্র হরমুজ তলদেশের ইন্টারনেট ক্যাবল

বাড়ি ভাড়া পরিশোধ করতে না পেরে স্ত্রী-মেয়েকে ধর্ষণের সুযোগ, গ্রেপ্তার ২

‘অকালমৃত্যু ও গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে যাচ্ছে কোটি মানুষ’

গাজা ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইউরোভিশন বর্জন স্পেনের

৩০ বছর পর রেস্তোরাঁ মালিককে জাপান ছাড়ার নির্দেশ