হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে হামলা হলে নজিরবিহীন জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ইরান যদি যুক্তরাষ্ট্রে হামলা করে, তাহলে নজিরবিহীন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এ হঁশিয়ারি দেন।

টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানায়, ইসরাইলে ইরানের পাল্টা হামলার প্রেক্ষিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জবাব এমন কঠিন হবে, যা আগে কখনো দেখা যায়নি।

তিনি দাবি করেন, ইরানে ইসরাইলের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। তার মতে, ইসরাইল ও ইরানের মধ্যে সহজেই একটি চুক্তি সম্পন্ন হতে পারে, যাতে এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়।

এরআগে ইসরাইলের হামলার বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরানে হামলার বিষয়টি আগেই জানতেন তিনি।

তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা সব জানতাম। আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি খুব চেষ্টা করেছি। কারণ, আমি চাইতাম, একটা চুক্তি হোক।’

আরএ

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন