হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের ৫৫০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

আমার দেশ অনলাইন

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের চালানো বড় ধরনের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে মস্কো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক রাতে তারা ইউক্রেনের ৫৫০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে।

মস্কো থেকে এএফপি জানায়, রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ছোড়া মোট ৫৫৬টি ফিক্সড-উইং ড্রোন ধ্বংস ও প্রতিহত করতে সক্ষম হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনগুলো রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলের আকাশে শনাক্ত করার পর আকাশেই সেগুলোকে ধ্বংস করা হয়।

এসআর

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

দুশ্চিন্তায় হোটেল মালিকরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

প্রতিশোধ নয়, লড়াইটি ছিল আত্মসম্মানেরÑকামিন্স

ম্যাকাই টেস্টের যত রেকর্ড

ঢাকায় আসতে পারে ব্রাজিল ফুটবল দল

পাডিক্কালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের