হোম > বিশ্ব > ইউরোপ

কৃষ্ণসাগরে চীনা কার্গো জাহাজে রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনের দাবি

আমার দেশ অনলাইন

কৃষ্ণসাগরে একটি চীনা মালিকানাধীন কার্গো জাহাজে রাশিয়ার ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছে ইউক্রেন। ঘটনাটি সোমবার রাতে এমন সময়ে ঘটে, যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের উদ্দেশে সফরের প্রস্তুতি নিচ্ছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ওডেসা অঞ্চলে রুশ ড্রোন হামলার সময় একটি ইউএভি (ড্রোন) চীনের মালিকানাধীন জাহাজকে আঘাত করে।

তিনি বলেন, ‘সমুদ্রে কোন জাহাজ ছিল সে সম্পর্কে রুশরা অজ্ঞাত থাকতে পারে না।’

ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক জানান, জাহাজে থাকা সব ক্রু চীনের নাগরিক ছিলেন এবং কেউ আহত হননি। হামলার পরও জাহাজটি তার গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখে।

নৌবাহিনী জাহাজটির নাম জানিয়েছে ‘কেএসএল দেয়াং’। প্রকাশিত ছবিতে দেখা গেছে, জাহাজের ওপরের অংশে আগুনে পোড়া দাগ রয়েছে।

ইউক্রেন আরও জানিয়েছে, রাতে রাশিয়া ৫২৪টি ড্রোন এবং ২২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলও ছিল।

চীন দীর্ঘদিন ধরে যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান জানালেও ২০২২ সালে রাশিয়ার আক্রমণের নিন্দা করেনি এবং নিজেদের নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করে আসছে।

এর আগে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তি হয়েছিল, যা পরে রাশিয়া বাতিল করে দেয়।

সূত্র: এএফপি

এসআর

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

জার্মানিতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, দোকানপাটে লুটপাট

নেদারল্যান্ডসের উপকূলে রাবারের নৌকা থেকে ৩৮ জন উদ্ধার

আদালত নিয়ে সংঘাতের মধ্যে পোল্যান্ডের প্রেসিডেন্টের জরুরি বৈঠক

আজ ফের রাস্তায় নামছেন ফ্রান্সের বিক্ষোভকারীরা, কঠোর অবস্থানে সরকার

এবার জার্মানিতেও জেন-জি বিক্ষোভের ঢেউ, সতর্ক প্রশাসন