হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে আপাতত ইসরাইলি হামলার সম্ভাবনা নেই

অ্যাক্সিওসের প্রতিবেদন

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

ইরান লক্ষ্য করে ইসরাইল এখনই কোনো পাল্টা হামলা চালাবে না বলে আশা করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার জবাবে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের করা আহ্বান প্রথমে নাকচ করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে পরবর্তীতে তিনি হামলা থেকে পিছিয়ে আসতে ‘একপ্রকার রাজি’ হয়েছেন।

এই ফোনালাপের বিষয়ে অবগত একজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে অ্যাক্সিওস জানিয়েছে, ‘আমাদের মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা সময় পেয়েছেন। ইরানের সঙ্গে আমরা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছাতে পেরেছি বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তাই হামলার বিষয়ে এখনই কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না।’

ওই কর্মকর্তা আরো বলেন, ‘আমরা এখন এমন একটি মুহূর্তে আছি যখন আপনি খেলার চতুর্থ কোয়ার্টারে (একেবারে শেষ পর্যায়ে) আছেন, তখন কেন একটি সম্ভাব্য চুক্তিকে ঝুঁকির মধ্যে ফেলবেন? প্রেসিডেন্ট মনে করছেন আমরা গত তিন মাস ধরে এই পরিস্থিতির মধ্যে আছি, এখনই এটি শেষ করার উপযুক্ত সময়।’

সূত্র: আল-জাজিরা

এএম

ইসরাইলে আবার বাজছে সাইরেন, আকাশসীমা বন্ধ

ইসরাইলি গুপ্তচরবৃত্তিকে সর্বোচ্চ হুমকি হিসেবে দেখছে পেন্টাগন

ইসরাইল পাল্টা আঘাত করলে আরো ভয়াবহ হামলা করবে ইরান

ট্রাম্পের আহ্বানে ইরানে হামলা পেছাতে ‘রাজি হয়েছেন’ নেতানিয়াহু

লেবাননে ‘বড় ধরনের চোরাবালিতে’ আটকে পড়েছে ইসরাইল

জুলাইয়ে তেল উৎপাদন কোটা বাড়াচ্ছে ওপেক প্লাস

চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না নেতানিয়াহুর: ট্রাম্প

ইরানের হামলাকে ‘গুরুতর ভুল’ বলল ইসরাইল

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইসরাইলে পৃথক বন্দুক হামলায় হতাহত ৫