হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ইরানে মার্কিন হামলায় যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে’

আমার দেশ অনলাইন

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির “সম্পূর্ণ ও সুস্পষ্ট লঙ্ঘন” এবং এর ফলে কার্যত যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলাকে “আত্মরক্ষা” হিসেবে বর্ণনা করলেও আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এর কোনো বৈধতা নেই।

গরিবাবাদি বলেন, “শব্দের মারপ্যাঁচ দিয়ে সামরিক আগ্রাসনকে বৈধ করা যায় না। আন্তর্জাতিক আইনে আগ্রাসী পক্ষ কেবল নাম পরিবর্তন করে তার কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না।”

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবে এবং “দৃঢ়, কর্তৃত্বপূর্ণ ও অনুতাপ সৃষ্টি করবে এমন জবাবের মাধ্যমে” দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবে।

ইরানের এই জ্যেষ্ঠ কূটনীতিক সতর্ক করে বলেন, “এই অবৈধ ও বিপজ্জনক কর্মকাণ্ডের পূর্ণ পরিণতি যুক্তরাষ্ট্র এবং যেকোনো পক্ষকে বহন করতে হবে, যারা এতে অংশ নেয়, সহযোগিতা করে বা সহায়তা প্রদান করে।”

মার্কিন হামলাকে কেন্দ্র করে ইতোমধ্যে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের নিয়ে যে পদক্ষেপ নিলেন আইজেনকোট

উপসাগরীয় দেশগুলোর যৌথ প্রতিরক্ষা জোরদার, কুয়েতে নতুন সামরিক সদর দপ্তর

ইসরাইলে নেসেটের স্পিকার কেন দ্রুত বদলাতে চায় বিরোধীরা

ইরানে আগের চেয়ে পাঁচ গুণ বড় হামলার হুমকি ট্রাম্পের

আইএইএ প্রধানের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলল ইরান

‘আমরা (ইসরাইলিরা) ফিলিস্তিনিদের দেশ কেড়ে নিয়েছি’

ইরাকের গ্যাসক্ষেত্রে বারবার হামলা, হুমকিতে জ্বালানি নিরাপত্তা

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে একাধিক বিস্ফোরণ

অভিশংসনের মুখে হেগসেথ, পাশে দাঁড়ালেন ট্রাম্প ও রুবিও

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের সাত শর্ত