মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করার পরিকল্পনা করছেন। এ বিষয়ে মার্কিন সিনেটরদের ব্রিফ করা হয়েছে বলে জানিয়েছেন সিনেটর ক্রিস মারফি।
তিনি সতর্ক করে বলেছেন, ইরানে আবার হামলার পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য ভয়ানক হতে পারে। এমন পরিকল্পনা আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকেও ভেঙে দেয়।
ক্রিস মারফি বলেন, ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরুর বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা তাকে জানানো হয়েছে। এই পরিকল্পনাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে তিনি এর পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তার মতে, এমন পদক্ষেপ আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করবে।
এএম