হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে পৃথক বন্দুক হামলায় হতাহত ৫

আমার দেশ অনলাইন

ইসরাইলে রোববার পৃথক সন্দেহভাজন বন্দুক হামলায় একজন নিহত ও চার জন আহত হয়েছে। দেশটির উদ্ধারকর্মী সংস্থা ও সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, পশ্চিম তীরের কাছাকাছি তজুর নাতান এলাকার কাছে প্রায় ৩০ বছর বয়সী গুলিবিদ্ধ এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

একই স্থানে আরও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংস্থাটি জানায়, কোকাভ ইয়াইর শহরের কাছে একটি পেট্রোল স্টেশনে পৃথক আরেকটি বন্দুক হামলায় আহত ৫০ বছর ও ৩০ বছর বয়সী দুই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ছাড়া তজুর ইৎজহাক এলাকায় ৩০ বছরের কাছাকাছি বয়সী এক ব্যক্তির হাতে গুলির আঘাতের চিকিৎসাও দেওয়া হয়েছে বলে জানিয়েছে এমডিএ।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, একাধিক বন্দুক হামলার খবর পাওয়ার পর সা’লিত ও তজুর ইৎজহাক এলাকায় সেনা সদস্যদের পাঠানো হয়েছে।

অন্যদিকে পুলিশ জানায়, কোকাভ ইয়াইরের প্রবেশমুখে বন্দুক হামলার ঘটনার পর, তল্লাশি চালিয়ে হামলায় জড়িত সন্দেহভাজন একটি গাড়ি শনাক্ত করা হয়েছে।

একই সঙ্গে হামলার জন্য দায়ী বলে ধারণা করা ব্যক্তিকে নিষ্ক্রিয় করা হয়েছে।

তবে ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত একজন হামলাকারী এখনও পলাতক রয়েছে। তাকে ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে।

এসআর

সৌদি আরব থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার

ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান

আবু মুসাসহ তিন দ্বীপ নিয়ে আমিরাতের দাবিতে কানাডার সমর্থন, প্রতিবাদ ইরানের

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল ইস্যুতে সৌদি-রাশিয়ার বৈঠক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

ইরানে আবার হামলার পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য ভয়ানক হতে পারে

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২