হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্ববাজার সপ্তাহে ১০০ মিলিয়ন ব্যারেল তেল হারাবে: আরামকো সিইও

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা আরো কয়েক সপ্তাহ অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের। তিনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানিটির শীর্ষ কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। আগে প্রতিদিন প্রায় ৭০টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করত, বর্তমানে তা কমে মাত্র ২ থেকে ৫টিতে নেমে এসেছে।

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি একইভাবে চলতে থাকলে প্রণালিটি বন্ধ থাকার প্রতি সপ্তাহে বিশ্ববাজার প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল তেল হারাবে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

এদিকে আরামকোর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জিয়াদ আল-মুরশেদ জানান, কোম্পানিটির কাছে প্রায় ২৫০ বিলিয়ন ব্যারেল সমমানের শক্তিশালী তেলের মজুত রয়েছে। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি চাহিদা মোকাবিলায় আরামকো প্রস্তুত রয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল