হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে জাহাজ চলাচল বাড়লেও যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় ৭০ শতাংশ কম

আলজাজিরা

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে। তবে যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় তা এখনো প্রায় ৭০ শতাংশ কম। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার শেষ হওয়া এক সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ১২২টি জাহাজ বের হয়েছে। একই সময়ে প্রণালিতে প্রবেশ করেছে ১৫৫টি জাহাজ।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের যে মাত্রা ছিল, বর্তমান পরিস্থিতি তার তুলনায় অনেক কম। তবে আগের সপ্তাহের তুলনায় জাহাজ চলাচল বেড়েছে। ওই সপ্তাহে প্রণালি দিয়ে ১১৪টি জাহাজ বের হয়েছিল এবং প্রবেশ করেছিল ১২৭টি।

ইউকেএমটিও জানায়, আলোচ্য সময়ে হরমুজ প্রণালিতে তিনটি হামলার ঘটনা ঘটেছে। তবে শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) যে চারটি ট্যাংকারে হামলার ঘটনার কথা জানিয়েছে, সেগুলো সংস্থাটির এই হিসাবের অন্তর্ভুক্ত নয়।

যুক্তরাজ্যের সংস্থাটির তথ্য অনুযায়ী, হামলার শিকার তিনটি জাহাজের মধ্যে একটি যাত্রা অব্যাহত রেখেছে। অন্য একটি জাহাজের সহায়তা প্রয়োজন হয়েছে। তৃতীয় জাহাজটির বর্তমান অবস্থা জানা যায়নি।

ইউকেএমটিও আরো জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি, এডেন উপসাগর ও ওমান সাগরে অন্তত ১৪৪টি হামলার ঘটনা ঘটেছে।

এএম

সৌদি আরব থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার

ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান

আবু মুসাসহ তিন দ্বীপ নিয়ে আমিরাতের দাবিতে কানাডার সমর্থন, প্রতিবাদ ইরানের

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল ইস্যুতে সৌদি-রাশিয়ার বৈঠক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

ইরানে আবার হামলার পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য ভয়ানক হতে পারে

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২