হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েতে প্রাণঘাতী ড্রোন হামলার দায় অস্বীকার করল ইরান

আলজাজিরা

ছবি: সংগৃহীত

কুয়েতে প্রাণঘাতী ড্রোন হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। তবে দেশটির এই অস্বীকৃতি বিশ্বাস করা কঠিন বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নিয়ার ইস্টার্ন স্টাডিজের পরিচালক মোহামাদ বাজ্জি। তার মতে, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ইরানের ধারাবাহিক হামলার বিষয়টি বিবেচনায় নিলে তেহরানের এই দাবি নিয়ে সন্দেহ থেকেই যায়।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহামাদ বাজ্জি বলেন, ইরান ধারাবাহিকভাবে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশকে লক্ষ্যবস্তু করেছে। এ কারণে কুয়েতে হামলার দায় অস্বীকার করে ইরান যে বক্তব্য দিয়েছে, তা বিশ্বাস করা কঠিন।

বাজ্জির ধারণা, ওই হামলায় বিদেশি নাগরিক হতাহত হওয়ার ঘটনায় ইরান নিজেও বিস্মিত হয়েছে। এখন পরিস্থিতির আরো অবনতি ঠেকাতে দেশটি উত্তেজনা কমানোর চেষ্টা করছে।

তিনি বলেন, ‘এটি ইরানের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করার এবং হামলার দায় এড়ানোর একটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। বিশেষ করে ইতালির সম্ভাব্য প্রতিক্রিয়া কিংবা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিক্রিয়া এড়াতে তারা এমন অবস্থান নিয়েছে।’

বাজ্জির মতে, ইরান মূলত এ হামলার ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিন্দা এড়াতে চাইছে। তার ভাষায়, ইইউর প্রতিক্রিয়া সরাসরি সামরিক পদক্ষেপ না-ও হতে পারে। তবে হামলার বিরুদ্ধে আরো কঠোর ও উচ্চপর্যায়ের নিন্দা জানানো হতে পারে।

এএম

সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লিগ

হুথিদের হামলায় সৌদির বৃহত্তম তেল শোধনাগারে আগুন, নিহত ১

পূর্ণ নিয়ন্ত্রণে হরমুজ, এবার মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি ইরানের

ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প

মরণোত্তর মর্যাদাপূর্ণ ‘ররি পেক’ পুরস্কার পেলেন নিহত ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম

কুয়েতে ইরানি ড্রোন হামলায় নিহত দুই ইতালীয় নাগরিক

কাতার-পাকিস্তানের মধ্যস্থতায় নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান: আরাগচি

মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি পেল স্পেসএক্স, রাতের আকাশ নিয়ে উদ্বেগ

ইয়েমেনে সংঘাতে প্রাণহানি ২ হাজার ছাড়াল, ঘরছাড়া ৩ লাখ ৬৪ হাজার মানুষ

দক্ষিণ কোরিয়াকে ইরানের সতর্কবার্তা