হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান চুক্তি করতে চায়, আলোচনা ভালো চলছে: ট্রাম্প

আলজাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় এবং দুই দেশের মধ্যে আলোচনা ভালো চলছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে নির্ভরযোগ্য নয় বলে দাবি করেছেন তিনি। তার অভিযোগ, ইরান চুক্তি করেও পরে তা থেকে সরে যায়।

ফ্লোরিডায় হ্যালোইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে চায়। আলোচনা ভালো চলছে।’

তবে ইরানের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, ‘তারা খুব একটা নির্ভরযোগ্য নয়। তারা চুক্তি করে, তারপর সেখান থেকে সরে যায়।’ তিনি আরও বলেন, ‘তারা চুক্তি করতে চায়। দেখা যাক, শেষ পর্যন্ত তারা চুক্তি করে কি না।’

কাতারের মধ্যস্থতায় চলা আলোচনার সময়সীমা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা খুব বেশি তাড়াহুড়োর মধ্যে নেই।’

এ সময় তিনি আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও সামরিক সরঞ্জাম তৈরির সক্ষমতা ধ্বংস করে দিয়েছে।

ইরানের পারমাণবিক স্থাপনা রয়েছে বলে যুক্তরাষ্ট্রের দাবি, সেই ‘পিক অ্যাক্স মাউন্টেন’ এলাকায় আবারও হামলার হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, ইরানে অবশিষ্ট এক বা দুটি পারমাণবিক স্থাপনা ১০ মিনিটের মধ্যে ধ্বংস করা সম্ভব।

ইরানে আবারও হামলার নির্দেশ দেবেন কি না, জানতে চাইলে প্রশ্নটিকে ‘বোকামিপূর্ণ’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ধরা যাক, আমি হামলার নির্দেশ দিলাম। তাহলে কি আপনাদের তা জানাব? আমি বলতে পারি না।’

ইসরাইলকে ভোট দিয়েছে ইসরাইলিরা, ব্যালটে কেন ছিল না গাজা

পারমাণবিক ইস্যুত কোনো ছাড় নয়, আলোচনার আগে দাবি পূরণের শর্ত ইরানের

বেদুইন নারীদের ভোটে সাফল্য আরব দলগুলোর

ইয়েমেনে নতুন করে যুদ্ধে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬১০০ অন্তঃসত্ত্বা নারী

ইরান যুদ্ধ থেকে ফায়দা লুটছে তেল কোম্পানিগুলো: স্যান্ডার্স

স্থিতিশীল ইয়েমেন ছাড়া আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয়

হুথিদের হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যুতে ক্ষুব্ধ গুতেরেস

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোটের আহ্বান ইসরাইলিদের

ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীদের ৬৫টি কর্মসূচি, গ্রেপ্তার ২৭ জন

আলোচনার উদ্যোগকে স্বাগত, তবে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান: আরাগচি