হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ‘বড় ধরনের চোরাবালিতে’ আটকে পড়েছে ইসরাইল

আমার দেশ অনলাইন

লেবাননের ওপর ইসরাইলের হামলাকে ‘যুদ্ধবিরতি’ হিসেবে আখ্যায়িত করা ভুল হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আবেদ আবু শেহাদেহ। তিনি যোগ করেন, ইসরাইল আসলে এই সংঘাত থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না

জাফা থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিভাষাটি সঠিকভাবে বোঝার জন্য বলছি, সেখানে আসলে কোনো যুদ্ধবিরতি ছিল না। ইসরাইলি গণমাধ্যমগুলো এটিকে ‘যুদ্ধবিরতি যুদ্ধ’ বলে ডাকতে পছন্দ করে।

তিনি আরও জানান, ইসরাইল এখনো লেবাননের চোরাবালিতে আটকে আছে, যেখানে গত কয়েক সপ্তাহে তাদের সেনাদের ওপর চাপ ক্রমশ বাড়ছে।

আবু শেহাদেহ বলেন, ‘‘ইসরাইল লেবাননে একটি বড় ধরনের চোরাবালিতে আটকা পড়েছে; তাদের কাছে এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো কৌশল নেই। বিশেষ করে গত দুই সপ্তাহে, হিজবুল্লাহর নতুন ফাইবারের তৈরি ড্রোনের আঘাতে একের পর এক ইসরাইলি সেনা লক্ষ্যবস্তু হচ্ছে এবং নিহত হচ্ছে। আর এই ড্রোন প্রযুক্তির বিরুদ্ধে ইসরাইলি সামরিক বাহিনীর কাছে আপাতত কোনো সমাধান নেই।"

সূত্র: আল জাজিরা

এসআর

সৌদি আরব থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার

ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান

আবু মুসাসহ তিন দ্বীপ নিয়ে আমিরাতের দাবিতে কানাডার সমর্থন, প্রতিবাদ ইরানের

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল ইস্যুতে সৌদি-রাশিয়ার বৈঠক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

ইরানে আবার হামলার পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য ভয়ানক হতে পারে

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২