
সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা দামের বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। শনিবার ভোরে এই অভিযান চালানো হয়। জব্দকৃত মালামালের মধ্যে বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ পণ্য রয়েছে।























