
সারা দেশে শুষ্ক আবহাওয়া, ভোরে কিছু এলাকায় কুয়াশার পূর্বাভাস
আজ (৫ ফেব্রুয়ারি) সারাদেশে আকাশ প্রধানত পরিষ্কার ও শুষ্ক থাকবে। তবে আকাশ কিছু সময়ের জন্য আংশিক মেঘলা হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।























