
আলকারাজ-সাবালেঙ্কা-ইয়ামালের হাতে ‘অস্কার’
অনুষ্ঠানের মঞ্চে সবার নজর ছিল দুই টেনিস তারকার দিকে। কেননা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সেরা দুটি পুরস্কারই যে ছিনিয়ে নিয়েছেন বিশ্ব টেনিসাঙ্গনের ওই দুই নক্ষত্র। ‘খেলাধুলার অস্কার’খ্যাত লরিয়াস পুরস্কার প্রদান মঞ্চে আলো ছড়িয়েছেন কার্লোস আলকারাজ।























