হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

প্রতিনিধি, কুবি

ছবি: আমার দেশ

শিক্ষাজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২০১৯ সালের ৫ জন, ২০২০ সালের ৫ জন এবং ২০২১ সালের ৬ জন শিক্ষার্থী এ সম্মানজনক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

২০১৯ সালের মনোনীত শিক্ষার্থীরা হলেন— পরিসংখ্যান বিভাগের সোনিয়া আক্তার, ইংরেজি বিভাগের নূর-ই-জাহান তাহিন, প্রত্নতত্ত্ব বিভাগের মোছা. তাসলিমা আক্তার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের তাশফিয়া সালাম এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আক্তার।

২০২০ সালের মনোনীত শিক্ষার্থীরা হলেন— রসায়ন বিভাগের মাহিম সোলতানা সরকার, বাংলা বিভাগের তাইবুন নাহার, অর্থনীতি বিভাগের হেলাল উদ্দীন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মুক্তা আক্তার এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফারজানা আক্তার।

এছাড়া ২০২১ সালের মনোনীত শিক্ষার্থীরা হলেন— পরিসংখ্যান বিভাগের তানজিনা আক্তার, বাংলা বিভাগের নাজনীন সুলতানা, প্রত্নতত্ত্ব বিভাগের সাবিকুন্নাহার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের নাহিদা আক্তার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের আমেনা আক্তার এবং আইন বিভাগের নিশি আক্তার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোশারফ হোসেন বলেন, ‘অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফল অর্জন করায় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ১৬ জন এ পুরস্কার পাচ্ছেন। এটাই ফাইনাল লিস্ট। এগুলো সব বিশ্ববিদ্যালয়ের কনফার্ম হওয়ার কোনো একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করে পুরস্কার তুলে দেবে। এখনো তারিখ নির্ধারিত হয়নি।’

প্রসঙ্গত, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করতে ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তন করে।

এমএইচ

কুমিল্লায় জুলাই সনদ বাস্তবায়নে যুবদলের লিফলেট বিতরণ

কোরবানির ঈদে গরুর ব্যবসা করতে চান কুমিল্লার এমপি

উখিয়ায় মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার

কুতুব‌দিয়ায় বিএন‌পি এম‌পির প্রণোদনা পেলেন যুবলীগ নেতা

চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমি হাসপাতালে মারা গেছে

কুমিল্লায় চাহিদার চেয়ে ১২ হাজার বেশি কোরবানির পশু

রামুতে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, অভিযুক্ত পালাতক

টেকনাফ পুলিশের হাতে মানব পাচারের মূল হোতা আটক

সাতকানিয়ায় দুই শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে আটক ৪

দুই শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে আটক ৪