হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাইকেল কিনে না দেওয়ায় ছেলের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে সাইকেল কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে ইয়াছিন আরাফাত (১৪) নামে এক মাদরাসাছাত্র আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মরহুম আবুল হাশেম ও নাছিমা বেগমের ছেলে। মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপপরিদর্শক লিটন চাকমা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কাছারিপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ইয়াছিন আরাফাত দীর্ঘদিন ধরে মায়ের কাছে একটি নতুন সাইকেল কিনে দেওয়ার জন্য আবদার করে। টাকা না থাকায় তার মা এখন সাইকেল কিনে দিতে পারবে না বলে জানান। কিন্তু শুক্রবার বিকেলে ইয়াছিন আরাফাত অভিমান করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসে।

চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক লিটন চাকমা শুক্রবার রাতে বলেন, লাশটি থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

এমএইচ

এবার বায়েজিদে আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

চকরিয়ায় ছেলের হাতে বাবা খুন

কুমিল্লায় পুলিশ সুপারের জুতা চুরি, ৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

সাঙ্গু তীরে গড়ে উঠছে দেশের অন্যতম আধুনিক টিস্যুকালচার ল্যাব

নোয়াখালীতে বন্দুক ও কার্তুজসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিবন্ধী বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

ছুরিকাঘাতে নিহত র‍্যাব সদস্য ইমনের বাড়িতে চলছে শোক

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, অনির্দিষ্টকালের কর্মবিরতি

রামিসা হত্যার বিচার দাবিতে লক্ষ্মীপুরে ছাত্রীসংস্থার মানববন্ধন

এবার ৭ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জনতার হাতে অবরুদ্ধ পুলিশ