হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দেবাশীষ চৌধুরী নামে হাজতির মৃত্যু হয়েছে।

তিনি ২০২৪ এর ৫ আগস্ট নগরীর সদরঘাট থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার হয়ে কারা ভোগ করছিলেন ।

মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তবে বিষয়টি বুধবার সকালে প্রকাশ্যে আসে। তিনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকার একটি আশ্রমে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার অন্য বন্দিদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন দেবাশীষ চৌধুরী। এরপর চমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক মেডিকেল প্রতিবেদনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

দেবাশীষের পরিবারের দাবি, গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। অসুস্থ হওয়ার পরও তাকে কাজ করতে বাধ্য করেন ৷ পরিবারের সদস্যদের অভিযোগ, লাশে আঘাতের চিহ্ন দেখা গেছে।

এমই

ডিসি আমিরুলের প্রত্যাহার দাবি

ওমানে গাড়ির ভেতরে মৃত্যু হওয়া ৪ ভাইয়ের লাশ দেশে এসেছে

চট্টগ্রামে জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো সাইবার অপরাধ

উখিয়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

উখিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ ও মানববন্ধন

ভারতীয় মিশনকর্মীর মৃত্যুর পর অস্বাভাবিক তৎপরতা, প্রশ্নের মুখে হাইকমিশনের ভূমিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার