হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে রামু থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌমুহনী কাঁচাবাজার এলাকার উত্তর পাশে রামু-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ওয়াজেদ কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে মো. সফিউল আলম (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সফিউল আলম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী মৌলভীবাজার পূর্বপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে।

এ সময় ইয়াবার পাশাপাশি একটি ওয়ান প্লাস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন এবং কক্সবাজার থ-১১-৮৫০৪ নম্বরের একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

রামু থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

দাউদকান্দিতে ইসলামী ব্যাংক গ্রাহক, বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মানববন্ধন

৫ চিকিৎসককে শোকজ করলো হাসনাত আবদুল্লাহ

হালিশহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সাঈদ আল নোমান

পটিয়া প্রেসক্লাবের নতুন সভাপতি নুর হোসেন, সম্পাদক রবিউল

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ২৮জন গ্রেপ্তার

চাঁদপুরে ২০ টাকার জন্য কিশোর খুন

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা

শ্রীমতি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পাওনা টাকা চাওয়ায় বন্ধুর হাতে খুন, আটক ৩