হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ জামায়াত নেতার ভাই আটক

কুমিল্লা প্রতিনিধি

ছবি: আমার দেশ

কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ কুমিল্লা আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) জামায়াত নেতার ভাইকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরিফ নামে আরো এক যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন এজিপি মাসুদুল হক ওরফে মাসুম (৫১) ও আরিফুল ইসলাম (৩৬) ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম। তিনি জানান, ওই দুজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে ।

সাইফুল ইসলাম আরো বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর টমছমব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবককে পাঁচটি গুলি, একটি ছুরিসহ আটক করে পুলিশ। তার মোবাইল ফোনে একটা ছুরির সঙ্গে একটা বিদেশি পিস্তলের ছবি দেখা যায়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পিস্তলটি মাসুমের কাছে আছে । পরে তার দেওয়া তথ্যে এজিপিকে আইএম মাসুদুল হক ওরফে মাসুমের (৫১) বাসায় তল্লাশি চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান আমার দেশকে বলেন, ‘ছিনতাইকারীর তথ্য অনুযায়ী মাসুমের বাসা থেকে পিস্তল উদ্ধার করা হয়েছে। বিষয়টি আমাদের কাছে সাজানো নাটক মনে হচ্ছে। মাসুম সক্রিয়ভাবে রাজনীতি করে না। সে আমাদের কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির এমদাদুল হক মামুনের ছোট ভাই।’

এ বিষয়ে জানতে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি ।

কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টা দেখেছি। মাসুম কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মামুনের ভাই । আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি । আগামী রোববার আমাদের কাছে চিঠি আসবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। থানায় মামলা হয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম