হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে জামায়াত আমিরের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি

জেলা প্রতিনিধি, নোয়াখালী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল শুক্রবার নোয়াখালীতে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে ১১ দলীয় জোট ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে মাইজদীতে দলটির কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা আমির খন্দকার ইসহাক।

এ বিষয়ে জেলা জামায়াতের প্রচার সম্পাদক ডাক্তার বোরহান উদ্দিন জানান, ১১ দলীয় জোটের নির্বাচনি প্রচারকাজ সামনে রেখে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে জেলা শহর মাইজদীতে আসছেন জামায়াতের আমির। নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন ডা. শফিকুর রহমান। এছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও নোয়াখালী ছয়টি আসনের জোটের প্রার্থীরা বক্তব্য দেবেন।

জানা যায়, জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এই সফর ঘিরে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জনসভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতে আমির গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। আসন্ন নির্বাচনে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

এ দিকে সোমবার রাতে জেলা শহর মাইজদী দলীয় কার্যালযয়ে এক প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী খন্দকার ইসহাক, জেলা জামায়াতের প্রচার সম্পাদক ডাক্তার বোরহান উদ্দিন, শহর জামায়াতের আমির মাওলানা ইউসুফ, শহর সেক্রেটারি মোহাম্মদ মায়াজ, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মিরাজ, ছাত্রশিবির শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমুখ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ডিসি আমিরুলের প্রত্যাহার দাবি

ওমানে গাড়ির ভেতরে মৃত্যু হওয়া ৪ ভাইয়ের লাশ দেশে এসেছে

চট্টগ্রামে জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো সাইবার অপরাধ

উখিয়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

উখিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ ও মানববন্ধন

ভারতীয় মিশনকর্মীর মৃত্যুর পর অস্বাভাবিক তৎপরতা, প্রশ্নের মুখে হাইকমিশনের ভূমিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, দুর্ভোগে যাত্রীরা