হোম > সারা দেশ > ঢাকা

টুঙ্গিপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

ছবি: আমার দেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌথ বাহিনীর এক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ সেনাক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে উপজেলার নিলফা বাজাসংলগ্ন মহাসড়কে এই চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও টুঙ্গিপাড়া থানার পুলিশের সদস্যরা অংশ নেন।

চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন নিবিড়ভাবে তল্লাশি করা হয়। এ সময় ওয়েলকাম এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে মো. কাওসার (২৮) নামের এক ব্যক্তিকে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আটক কাওসার পিরোজপুর জেলার পিরোজপুর উপজেলার শংকর পাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার গুলিস্তান এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিরোজপুর জেলার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা চেকপোস্ট স্থাপন করি। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।’

অন্যদিকে টুঙ্গিপাড়া থানার এক কর্মকর্তা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। যৌথ বাহিনীর এমন তৎপরতায় এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পরবর্তীকালে চেকপোস্টে প্রাথমিক ও বিশদ জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টুঙ্গিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনীর এ ধরনের চেকপোস্ট, টহল ও তল্লাশি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদক চোরাচালানসহ সব রকম অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।

আলফাডাঙ্গায় কলেজ ছাত্র হত্যা, ১৭ জনের নামে মামলা

ইতালিতে তিন খুনের ঘটনায় সন্দেহভাজনের খোঁজে পুলিশ

ফরিদপুরে একই দিনে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিপীড়ক সেই সৎ মায়ের মুক্তির দাবি শিশু জেরিনের

কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

রূপসায় পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থী নিহত

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধনবাড়ীতে পিকাপ ভ্যানের চাপায় স্কুল ছাত্রী নিহত

ফতুল্লায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, নারীসহ আহত ৪ ​

ভাঙ্গায় মাদক বিরোধী সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫