হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার উত্তর মাসাবো এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামের এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে রূপগঞ্জের তারাব পৌরসভার মাসাবো এলাকার বাসিন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য আবুল কালাম ছুটিতে গ্রামের বাড়িতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হন।

পারিবারিক সূত্র ও স্থানীয় লোকজন জানান, আবুল কালাম দীর্ঘদিন ধরে স্থানীয় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। এর আগে মাসাবো এলাকার মাদক কারবারি শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন তিনি। এরপর থেকেই মাদক কারবারি শাহাদাত হোসেনের ছোট ভাই শাহজালাল তাকে ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে তার বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যান। এ সময় শাহজালাল ও তার অনুসারী ১০-১৫ জন তার ওপর নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দেন এবং পায়ের রগ কেটে দেন। একপর্যায়ে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতালে) ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহত পুলিশ সদস্যের বাবা আব্দুল মালেক জানিয়েছেন, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে আবুল কালামের ওপর হামলা চালায়। হামলাকারীরা তার ডান হাত ও বাম পা ভেঙে দেন। আবুল কালাম মাটিতে লুটিয়ে পড়লে তার ডান পায়ের রগ কেটে দেওয়া হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, পুলিশ সদস্য আবুল কালাম গ্রামের বাড়িতে ছুটিতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের ও সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে নতুন চার অতিথি

শরীর গঠন ফেডারেশনের সহসভাপতি আসিফ মালেক

যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটে জয় বাজিতপুরের সন্তানের

সচ্ছলদের নামে বরাদ্দ, ৩৪ ঘরের ১৮টিই তালাবদ্ধ

নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি

গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক

ক্লাসরুমে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র